asianbangla.net

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন

    June 2, 2026

    বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস

    May 27, 2026

    ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    May 24, 2026
    Facebook Twitter Instagram
    Trending
    • সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন
    • বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস
    • ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
    • বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই
    • বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস
    • বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও হাদী হত্যার বিচারের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের বিক্ষোভ মানববন্ধন
    • হামের মহামারি ও ২৫১ প্রাণহানি: প্রশাসনিক গাফলতি না কি রাষ্ট্রের উদাসীনতা, এই মৃত্যুমিছিল থামানোর দায় কার?
    • বিএনপির সমালোচনা করায় লন্ডন প্রবাসী সাবেক শিবির নেতাকে মেরে ফেলার হুমকি
    Facebook Twitter Instagram
    asianbangla.netasianbangla.net
    UISC
    • Home
    • National
    • International
    • Politics
    • Economics
    • Sports
    • Whole Bangla
      • Dhaka
      • Chittagong
      • Rajshahi
      • Barisal
      • Khulna
      • Mymensingh
      • Rangpur
      • Sylhet
    • Religion
    asianbangla.net
    Home»National»আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে কোটি টাকার দেন-দরবার
    National

    আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে কোটি টাকার দেন-দরবার

    Asian BanglaBy Asian BanglaSeptember 15, 2024Updated:September 15, 2024No Comments7 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুর্নীতির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রোগ্রামের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শক এবং পরে আইসিটি মন্ত্রণালয়ের ৬ জন কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তের প্রেক্ষিতে আইসিটি বিভাগ ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার এই নির্দেশ জারি করে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে আসা অভিযোগের তদন্ত করতে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে প্রাথমিক পর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং আইসিটি বিভাগের উপসচিব মো. শাহীনুর আলম। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ও অডিট অধিদপ্তর থেকে একজন করে প্রতিনিধিকে কমিটিতে যুক্ত করা হয়।

    কমিটি গঠনের দীর্ঘ ২২ দিন পর, গত ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

    আইসিটি বিভাগের বিভিন্ন সূত্র অনুযায়ী, তদন্ত কমিটির ৩ সদস্যের সঙ্গে ইতোমধ্যেই এটুআই-এর অভিযুক্ত কিছু কর্মকর্তার গোপন যোগাযোগ হয়েছে এবং প্রায় দেড় কোটি টাকার অবৈধ লেনদেন সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা এটুআই-এর পলিসি এডভাইজার ও সজীব ওয়াজেদ জয়ের বন্ধু আনীর চৌধুরীর উপর সমস্ত দোষ চাপিয়ে অন্যদের রক্ষা করার চেষ্টা করছে। এর মধ্যে তদন্ত কমিটির সভাপতি, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানের সম্পৃক্ততার প্রাথমিক অভিযোগও উঠেছে।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তদন্তের শুরুতেই সতর্ক করেছিলেন যে, “তদন্ত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,” এবং দ্রুততার সাথে তা শেষ করার নির্দেশনাও দিয়েছিলেন। উপদেষ্টার আশঙ্কা সত্য প্রমাণ করে অবশেষে তদন্ত কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই অবৈধ লেনদেন এটুআই-এর ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত করেছে।

    আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান ড. মেহেদী সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

    ছাত্র-জনতার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ার পর একটি জনপ্রিয় টিভি চ্যানেল এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। তবে, তদন্ত কমিটি দাবি করেছে যে তারা কোনো অভিযোগ খুঁজে পায়নি। বরং, তদন্ত কমিটির প্রধান ড. মেহেদী গত ১২ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে সাত কর্মদিবসের মধ্যে ইমেইলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

    বৈষম্যবিরোধী আইসিটি প্রকৌশলী পরিষদের সমন্বয়ক জনাব তালহা ইবনে আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা তদন্ত কমিটির নিকট দুই দফায় লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছি। আমরা বেশ কিছু ডকুমেন্ট, আইসিটি মন্ত্রণালয় ও এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর সরবরাহ করেছি, কিন্তু আজ পর্যন্ত (১৫ সেপ্টেম্বর রাত ১১টা) তারা কারও সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আশঙ্কা করছি, তদন্ত কমিটি অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত অপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Asian Bangla

    Related Posts

    ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন ২: ঈদ উল ফিতরের সবচেয়ে জাঁকজমক উৎসব!

    March 24, 2025

    মতিঝিল ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগমের সম্পদের পাহাড়

    September 11, 2024

    বিরাজ চন্দ্র সরকার ও কিছু নামধারী সংগঠকের হাতে জিম্মি যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

    August 30, 2024

    Leave A Reply Cancel Reply

    Milestone
    Top Posts

    Allegations of Serious Misconduct Against DHC in Malaysia

    August 21, 202472

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের

    March 3, 202650

    গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল

    March 31, 202636

    ছাতকে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ভাংচুর

    May 30, 202236
    Don't Miss
    International

    সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন

    By Asian BanglaJune 2, 202612

    স্টাফ রিপোর্টার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশ সীমান্তে গুলি করে হত্যা ও রাজশাহীতে ৫…

    বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস

    May 27, 2026

    ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    May 24, 2026

    বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই

    May 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    ads

    Editor: Hasnat Ariyan Khan
    Email: info@asianbangla.com
    Phone: +44 7528 508877

    Facebook Twitter YouTube WhatsApp
    © 2026 asianbangla.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version