asianbangla.net

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই বলে দাবী ইআরআইয়ের

    April 14, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল

    March 31, 2026

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ইআরআই-এর মানববন্ধন

    March 24, 2026
    Facebook Twitter Instagram
    Trending
    • ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই বলে দাবী ইআরআইয়ের
    • গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল
    • বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ইআরআই-এর মানববন্ধন
    • বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের
    • তারেক রহমানের অবৈধ শাসনের বিরুদ্ধে ভয়েস ফর হিউম্যান রাইটসের প্রতিবাদ সভা
    • বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইআরআই-এর মানববন্ধন
    • ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন ২: ঈদ উল ফিতরের সবচেয়ে জাঁকজমক উৎসব!
    • আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে কোটি টাকার দেন-দরবার
    Facebook Twitter Instagram
    asianbangla.netasianbangla.net
    UISC
    • Home
    • National
    • International
    • Politics
    • Economics
    • Sports
    • Whole Bangla
      • Dhaka
      • Chittagong
      • Rajshahi
      • Barisal
      • Khulna
      • Mymensingh
      • Rangpur
      • Sylhet
    • Religion
    asianbangla.net
    Home»National»মতিঝিল ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগমের সম্পদের পাহাড়
    National

    মতিঝিল ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগমের সম্পদের পাহাড়

    Asian BanglaBy Asian BanglaSeptember 11, 2024Updated:September 11, 2024No Comments32 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা, ১১ সেপ্টেম্বর: ঢাকা জেলার মতিঝিল ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগমের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে। ছাত্রজীবনে ইডেন কলেজের প্রাক্তন ছাত্রলীগ নেত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করা ফেরদৌসী বেগম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ।

    একাধিক যুব উদ্যোক্তা জানান,  ফেরদৌসী বেগম তার পদে থেকে কেবল নিজের দলীয় লোক এবং মতের লোকদের সহায়তা করেছেন। সাধারণ যুব উদ্যোক্তাদের প্রতি তার আচরণ  চরম খারাপ। তিনি দামি উপহার সামগ্রীর বিনিময়ে শুধুমাত্র তার আস্থাভাজন উদ্যোক্তা, নীলুফার ইয়াসমিন নীলুকে দিয়ে প্রশিক্ষণ করান। অন্য সাধারণ উদ্যোক্তাদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেন না এবং অন্য কোনো আত্মকর্মী, সংগঠক এবং উদ্যোক্তাদের জন্য সুযোগ দেয়া হয় না। তিনি ও নীলু মিলে মতিঝিল ইউনিটে একটি সিন্ডিকেট তৈরি করেছেন।

    এছাড়া, তার স্বামী আবুল কালাম আজাদের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল কর্মসূচির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই দুর্নীতি কার্যক্রমে ফেরদৌসী বেগমের ইন্ধন ছিল । আবুল কালাম আজাদ ২০২৩ সালে দুর্নীতির দায়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বহিষ্কৃত হয়েছেন।

    মতিঝিল ইউনিটের অধীনে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আসন সংখ্যা ৩০ জন করে হলেও শুধুমাত্র কয়েকজন ছাত্র/ছাত্রীকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করানো হয়। সাধারণত, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়ম অনুযায়ী একজন যুবক একটি বা সর্বোচ্চ দুটি প্রশিক্ষণ নিতে পারেন, কিন্তু মতিঝিল ইউনিটে একই প্রশিক্ষণার্থী সব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতেন।

    যুব উন্নয়নের নিয়ম অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হয়, কিন্তু ভোটার আইডিতে বয়স কমিয়ে জালিয়াতির মাধ্যমে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়। সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা কাকলী আক্তার এই কাজে সহায়তা করে আসছেন। তার স্বামী খন্দকার সাইদুর রহমান বিপ্লবও দুর্নীতির দায়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বহিষ্কৃত ও চাকরিচ্যুত হয়েছেন। অভিযোগ রয়েছে, যুব উদ্যোক্তাদের নামে ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন।

    ফেরদৌসী বেগম ও কাকলী আক্তার যুব সংগঠকদের রেজিস্ট্রেশনের নামে সাধারণ উদ্যোক্তাদের কাছ থেকে টাকা ও উপহার সামগ্রীর দাবি করেন।

    ঢাকা জেলার উপপরিচালক বিরাজ চন্দ্র সরকারের সহযোগিতায় এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা মতিঝিল ইউনিট থানায় প্রতিনিয়ত ঘটে আসছে বলে জানা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Asian Bangla

    Related Posts

    ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন ২: ঈদ উল ফিতরের সবচেয়ে জাঁকজমক উৎসব!

    March 24, 2025

    আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে কোটি টাকার দেন-দরবার

    September 15, 2024

    বিরাজ চন্দ্র সরকার ও কিছু নামধারী সংগঠকের হাতে জিম্মি যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

    August 30, 2024

    Leave A Reply Cancel Reply

    Milestone
    Top Posts

    Allegations of Serious Misconduct Against DHC in Malaysia

    August 21, 202472

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের

    March 3, 202649

    গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল

    March 31, 202635

    মতিঝিল ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগমের সম্পদের পাহাড়

    September 11, 202432
    Don't Miss
    Uncategorized

    ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই বলে দাবী ইআরআইয়ের

    By Asian BanglaApril 14, 202617

    নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ  বাস্তবায়ন না করলে সরকারের পতন অনিবার্য…

    গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল

    March 31, 2026

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ইআরআই-এর মানববন্ধন

    March 24, 2026

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের

    March 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    ads
    About Us
    About Us
    Facebook Twitter YouTube WhatsApp
    © 2026 asianbangla.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version