asianbangla.net

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন

    June 2, 2026

    বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস

    May 27, 2026

    ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    May 24, 2026
    Facebook Twitter Instagram
    Trending
    • সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন
    • বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস
    • ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
    • বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই
    • বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস
    • বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও হাদী হত্যার বিচারের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের বিক্ষোভ মানববন্ধন
    • হামের মহামারি ও ২৫১ প্রাণহানি: প্রশাসনিক গাফলতি না কি রাষ্ট্রের উদাসীনতা, এই মৃত্যুমিছিল থামানোর দায় কার?
    • বিএনপির সমালোচনা করায় লন্ডন প্রবাসী সাবেক শিবির নেতাকে মেরে ফেলার হুমকি
    Facebook Twitter Instagram
    asianbangla.netasianbangla.net
    UISC
    • Home
    • National
    • International
    • Politics
    • Economics
    • Sports
    • Whole Bangla
      • Dhaka
      • Chittagong
      • Rajshahi
      • Barisal
      • Khulna
      • Mymensingh
      • Rangpur
      • Sylhet
    • Religion
    asianbangla.net
    Home»Uncategorized»বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই
    Uncategorized

    বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই

    Asian BanglaBy Asian BanglaMay 19, 2026Updated:May 24, 2026No Comments17 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশের  গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ  বাস্তবায়নের বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়া গুলোর বিশেষ ভূমিকা কামনা করেন ইআর আইয়ের বিক্ষোভ মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

    গতকাল সোমবার ১৮ মে বিবিসি হেডকোয়ার্টারের সামনে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও উইমেন রাইট ইন্টারন্যাশনালের উদ্যোগে এক বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করুন: জুলাই গণভোট প্রতিষ্ঠা করুন” শীর্ষক মানববন্ধনটি পরিচালনা করেন ই আরআইয়ের সহ-সভাপতি মোঃ ওসমান গনি। এতে সভাপতিত্ব করেন ইআরআইয়ের সহ-সভাপতি মোঃ ইমাম হোসাইন।

    উক্ত বিক্ষোভ মানববন্ধনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: রোকতা হাসান। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনালের সভাপতি নিজাম উদ্দিন, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি উজ্জ্বল আলম চৌধুরী, ডব্লিউআরআইয়ের সভাপতি নাদিয়া ফাতেমা ও ইআরআইয়ের সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারিয মিয়া সাহেব।

    উক্ত বিক্ষোভ মানববন্ধনে বক্তব্য রাখেন ইআর আইয়ের সহ-সভাপতি রুবেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইউসুফ মিয়া, মাইনোরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার, আইন উদ্দিন, ক্যাম্পেইন সেক্রেটারি সোহরাব উদ্দিন রোমান, ডব্লিউআরআইয়ের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারিয়া আক্তার সুমি, ডব্লিউআরআইয়ের উইমেন  রিসার্চ সেক্রেটারি মাহবুবুর রহমান, পাবলিসিটি সেক্রেটারি মায়েদা হুসাইন রাফা, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি আয়েশা আক্তার মুন্নি,  দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রহমান প্রমূখ।

    উক্ত বিক্ষোভ মানববন্ধনে উপস্থিত ছিলেন  ইআরআইয়ের মোঃ বদরুল ইসলাম, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের অফিস সেক্রেটারি সৈয়দ জুয়েল,  ইআরআইয়ের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি  মাহমুদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রাহাদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম (রাব্বি), অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মায়েদা হোসেন রাফা, ইআরআইয়ের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম আকরাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  মো: জাবেদ আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ সোহরাব আলী,  মোঃ হানিফ আহমেদ, ক্যাম্পেইন সেক্রেটারি সায়েম আহমদ, ক্যাম্পেইন সেক্রেটারি কাকলি আক্তার,  মোহাম্মদ বদরুল ইসলাম, ক্যাম্পেইন সেক্রেটারি আবু জেহাদ,পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালাম, পাবলিক রিলেশন সেক্রেটারি তরিকুল ইসলাম জিসান, ইআরআইয়ের এর সদস্য, আখতারুজ্জামান, শাহ মোঃ হাসান মাহমুদ, ডব্লিউআরআইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জান্নাত, এক্সিকিউটিভ মেম্বার জুয়েল আহমেদ মাহিন, এক্সিকিউটিভ মেম্বার রেখা আক্তার, জুয়েল আহমেদ প্রমূখ।

    মো: ওসমান গনি বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। তিনি দেশী ও বিদেশী ষড়যন্ত্রের শিকার। এই হত্যার বিচার না হলে বাংলাদেশ শিগগিরই অস্তিত্বের সংকটে পড়তে পারে।

    রুবেল আহমদ বলেন, যদি বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবের না করে এবং হাদি হত্যার বিচার না করে তাহলে তাদের অবস্থা হবে বিগত সরকারের মত। বিগত স্বৈরাচার সরকার পার্শ্ববর্তী দেশে পালাতে সক্ষম হয়েছে কিন্তু বর্তমান সরকার সেই সুযোগটি ও পাবে না।

    নিজাম উদ্দিন বলেন, জুলাই সনদে স্পষ্ট তো বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য  গুম অধ্যাদেশের কথা বলা আছে। কিন্তু এ সরকার এমন গুরুত্বপূর্ণ দুটি অধ্যাদেশকে বাতিল করেন। যাহা স্পষ্টত জাতির সাথে গাদ্দারী ছাড়া কিছুই নয়।

    নাদিয়া ফাতেমা বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশের নারীরা যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল ঠিক তখনই ছাত্র-জনতা নারীদের অধিকার নিশ্চিত করনের জন্য জুলাই আন্দোলন করেন। কিন্তু বিএনপি সরকার যেন পতিত স্বৈরাচার সরকারের ভূমিকাই এখন পালন করছেন। প্রতিনিয়ত শিশু নারী ধর্ষণ হচ্ছে কিন্তু এসব নিরোধের সরকারের কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নাই।

    মোঃ রোকতা হাসান বলেন, ইমাম হোসেন বলেন জুলাই আন্দোলনের ফল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় আছেন। কিন্তু আমরা দেখতে পাই সরকার ক্ষমতা আসার পর থেকে তালবাহানা করছেন। জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। তাই আমরা সরকারের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

    সমাপনী বক্তব্যে মো:  ইমাম হোসেন বলেন, একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় গণ রায়ের মাধ্যমে। জুলাই রেফারেনডাম এর মাধ্যমে জনগণ “হাঁ”ভোট দিয়ে তাদের গণরায় দিয়েছে। তাই বর্তমান সরকারের উচিত এই গণরায় একটি প্রতিষ্ঠা করা। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের মত আরেকটি অভ্যুত্থান এ সরকার দেখতে পাবে। সীমান্ত হত্যার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আজকে সরকারের জুলাই সনদ নিয়ে তালবাহনার কারণে পার্শ্ববর্তী দেশ সুযোগ গ্রহণ করে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করছে। প্রতিনিয়ত সীমান্তে ভারতীয় বিএসএফ নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন ও সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে বিশ্ব মহলে বিষয়টি উপস্থাপনের জন্য বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়া গুলোর বিশেষ ভূমিকা কামনা করছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Asian Bangla

    Related Posts

    বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস

    May 18, 2026

    বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও হাদী হত্যার বিচারের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের বিক্ষোভ মানববন্ধন

    May 5, 2026

    হামের মহামারি ও ২৫১ প্রাণহানি: প্রশাসনিক গাফলতি না কি রাষ্ট্রের উদাসীনতা, এই মৃত্যুমিছিল থামানোর দায় কার?

    April 28, 2026

    Leave A Reply Cancel Reply

    Milestone
    Top Posts

    Allegations of Serious Misconduct Against DHC in Malaysia

    August 21, 202472

    বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের

    March 3, 202650

    গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন চায় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল

    March 31, 202636

    ছাতকে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ভাংচুর

    May 30, 202236
    Don't Miss
    International

    সীমান্তে বিএসএফ‘র হত্যার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে ইআরআই ও ডব্লিউআরআইয়ের মানব বন্ধন

    By Asian BanglaJune 2, 202612

    স্টাফ রিপোর্টার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশ সীমান্তে গুলি করে হত্যা ও রাজশাহীতে ৫…

    বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান করেন ভয়েস ফর হিউম্যান রাইটস

    May 27, 2026

    ডব্লিউআরআই‘র উদ্যোগে লন্ডনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    May 24, 2026

    বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ ভূমিকায় আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে দেখতে চায় ইআরআই ও ডব্লিউআরআই

    May 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    ads

    Editor: Hasnat Ariyan Khan
    Email: info@asianbangla.com
    Phone: +44 7528 508877

    Facebook Twitter YouTube WhatsApp
    © 2026 asianbangla.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version