স্টাফ রিপোর্টার
উইমেন্স রাইটস ইন্টারন্যাশনালের (ডব্লিউআরআই) উদ্যোগে বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। গত ২২ মে শনিবার দুপুর ৪টায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিপুল মানবাধিকার কর্মীরা অংশ গ্রহণ করে।
মানববন্ধনের আগে সংগঠনের সভাপতি নাদিয়া ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার। সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি আয়েশা আক্তার মুন্নি, অর্গানাইজিং সেক্রেটারি রেখা আক্তার, জয়েন্ট সেক্রেটারি ফারিহা আক্তার সুমি, মাইনরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার, পাবলিসিটি সেক্রেটারি মায়দা হোসেন রাফাসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, দেশে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনা বাড়ছে। সারা দেশে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২০ মাসে ৬৪৩ শিশু ধর্ষণ ও নির্যাতনে নিহত হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ৩২ জনের বেশি শিশু নিহত হয়। কিন্তু বর্তমান সরকার অপরধীদের সুষ্ঠু বিচার করতে পারছে না। অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা টাকার বিনিময়ে জামিন পেয়ে যাচ্ছে। আবার অনেক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকার দলীয় ক্যাডাররা জড়িত থাকায় ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে বিচার চাইতেও ভয় পায়।

