নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে এক বৃহৎ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস (VHR)।
সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জেহাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদমান শরীফ।
সমাবেশে বক্তারা বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের ভূমিকার সমালোচনা করেন। একই সঙ্গে দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলারও আহ্বান জানান তারা।
বক্তারা নারী ও শিশুদের ওপর সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরে এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারকে দায়ী করেন। তবে সমাবেশে উত্থাপিত এসব বক্তব্য ও অভিযোগ আয়োজক ও বক্তাদের নিজস্ব দাবি।

সংগঠনের সভাপতি আবু জেহাদ তার বক্তব্যে নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের দেওয়া “I have a plan” বক্তব্যের প্রসঙ্গ টানেন। তিনি অভিযোগ করেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলো সেই পরিকল্পনারই পরিণতির প্রতিফলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বী শরণ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী তারেক রায়হান।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি খালেদ আহমেদ রাজ, মুহিম তালুকদার, সরওয়ার আহমেদ সাজু, গৌতম কুমার ও নুসরাত জাহান পর্না; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিবুর রহমান; মাইনরিটি সেক্রেটারি বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম; মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার; ফাত্তাহ জাহান লুপা; জেন্ডার ইকুয়ালিটি সেক্রেটারি সাদিয়া রহমান রিমি; সালিমা আল কাদরী এবং পাবলিক রিলেশন সেক্রেটারি মো. সায়মান হক।
কর্মসূচিতে সংগঠনের সদস্য ফয়েজ আহমেদ, ইমরান, মুজাক্কির, ছাদিক মিয়া, জামিল মিয়া, মো. মাহফুজুর রহমান ও রাব্বী ইসলামসহ অন্যরা অংশ নেন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সহ-সভাপতি হুসাইন আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মামদুল কারীম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মোঃ সাজেদুল ইসলাম সানজিদ,হাবিবুর রহমান, শাহজাহান আহমেদ, জয়েন্ট সেক্রেটারি শাহান আহমেদ শাহিন, জয়েন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি তানিম আহমেদ, উইমেন এম্পাওয়ারমেন্ট সেক্রেটারি মমতাহিনা জাহান নাদিয়া, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বেগম, পাবলিক রিলেশন সেক্রেটারি মোঃ সাইকুল কামাল, অফিস সেক্রেটারি লোকমান হেকিম, উইমেন অ্যান্ড ইকুয়ালিটিস সেক্রেটারি নাদিয়া আক্তার, , উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি মরিয়ম বেগম, জয়েন্ট সেক্রেটারি রাশেদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোলেমান আহমেদ সৌরভ; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি জাবির আহমেদ, সংগঠনের সদস্য ফয়েজ আহমেদ, ইমরান, মুজাক্কির, ছাদিক মিয়া, জামিল মিয়া, মো. মাহফুজুর রহমান ও রাব্বী ইসলামসহ সহ আরও অনেকে।
সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। একই সঙ্গে নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।

