স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রবাসে আন্দোলন ও টকশোতে সমালোচনা করায় লন্ডন প্রবাসী সাবেক শিবির নেতা মোঃ মনিরুল ইসলাম (শামিম) কে মেরে ফেলার হুমকি দিচ্ছে বাংলাদেশ থেকে বিএনপির নেতা কর্মীরা।
মোঃ মনিরুল ইসলাম ২০২০ সালের ফেব্রুয়ারীতে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে লন্ডন যায়। এর আগে তিনি জগন্নাথ বিশ^বিদ্যালয়ে অধ্যায়নকালে ওই বিশ^বিদ্যালয়ের ছাত্রশিবিরের ছাত্র কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডন গিয়ে পড়াশুনার পাশাপাশি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে কাজ করে এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত তার পরিকল্পনা ও চিন্তা গঠনমূলকভাবে উপস্থাপন করে। তার এই কর্মকান্ডের কারনে বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতা কর্মীরা তার সাথে যোগাযোগ করে এসব থেকে বিরত থাকার পরামর্শ দেয়। কিন্তু মনিরুল বাংলাদেশের স্বার্থে তাদের কথার কোন তোয়াক্কা করে না।
গত মার্চ মাসের শেষ দিকে সরকারী নীতির বিরুদ্ধে এবং বাংলাদেশে ক্ষমতাসীন দলের বিপক্ষে অনেক টক শোতে অংশ নেন তিনি। সরকারের সমালোচনা করায় তার বাড়ির স্থানীয় বিএনপির কিছু নেতা ও ক্যাডার তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এবং কুমিল্লার বরুড়ায় তার ছোট ভাইকে মারধর করে।
পোয়াল গাছা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সায়েদ এবং তার দল, বিল্লাল হোসেন, ফাহিম, ফরহাদ, কুমিল্লা জেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমানসহ ওই গ্রামের বিএনপির নেতা কর্মীরা মনিরুলের পরিবারকে হুমকি দেয়। তারা সবাই মনরিুল ও তার পরিবারকে হুমকি দেয়। তারা মনিরুলকে ফোন করে বলে সে যেন বিএনপি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে লেখা ও কথা বলা বন্ধ করে। মনিরুলের বাবা তাকে বিএনপি সম্পর্কে কথা বলা বন্ধ করতে নির্দেশ দেন।
পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তার বাবার পরামর্শে মনিরুল বিএনপির সমালোচনা করা কমিয়ে দেন।


