নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) পূর্ব লন্ডনের একটি হলে “বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খানসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নওসিন মোস্তারি মিয়া সাহেব। অনুষ্ঠানটি যৌথভাবে সমন্বয় করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রুকতা হাসান এবং মোহাম্মদ হাসনাত আল হাবিব।

সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গনি, মোঃ আনোয়ারুল আমিন, রুবেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ ও আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম (রাব্বি), অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: জাবেদ আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ হানিফ আহামেদ, ক্যাম্পেইন সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম, উইমেন রাইটস সেক্রেটারি মোমতাহিনা জাহান নাদিয়া, পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন ও সাদমান শরীফ, পাবলিসিটি সেক্রেটারি তোফায়েল আহমেদ, মিডিয়া অ্যাফেয়ার্স সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, এবং ক্যাম্পেইন সেক্রেটারি রুহুল আমিন তোফায়েল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াজ কাউসার, আব্দুল্লাহ আল জাবির, বেলাল আহমেদ রনি, কাজী মোহাম্মদ ইমদাদ, সাইদুল ইসলাম, লোকমান হাকিম, তাহমিনা আক্তার, ফেরদৌসী আক্তার রুনা, সৌরভ চৌধুরী, মোহাম্মদ লিটন আলী মোল্লা, তাবাসসুম শাফাসহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে—এমন আশা ছিল জনগণের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। বরং দেশে চলমান হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, মানুষের বাকস্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের ক্ষেত্র সীমিত হয়ে পড়ছে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিভিন্নভাবে নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন, গ্রেপ্তার, হয়রানি এবং সহিংসতার অভিযোগ উঠছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।

Share.

Leave A Reply

Exit mobile version