নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীল বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)-এর মানববন্ধনে বক্তারা।
বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে গতকাল সোমবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ইআরআই-এর উদ্যোগে একটি বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো: রোকতা হাসানের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ ওসমান গনি।
এতে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর সভাপতি নিজামুদ্দিন, ফাইটস ফর রাইট ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি বোরহান উদ্দিন, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের অফিস সম্পাদক সৈয়দ জুয়েল ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নওশীন মস্তারী মিয়া সাহেব। সমাবেশে বক্তব্য রাখেন ইআরআইয়ের সহ-সভাপতি মোঃ হাসনাত আল হাবিব, মো: ইমাম হোসাইন, মোঃ আনোয়ারুল আমিন, রুবেল আহমদ, অর্থ সম্পাদক মোঃ মাসুদুল হাসান, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, আমিনুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ ইমন হাসান, মাইনোরিটি রাইটস সেক্রেটারি বাপ্পি রাজন তালুকদার, ক্যাম্পেইন সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম, ক্যাম্পেইন সেক্রেটারি আবু জেহাদ, সায়েম আহমদ, উইমেন রাইটস সেক্রেটারি মোমতাহিনা জাহান নাদিয়া, মাইনোরিটি রাইটস সেক্রেটারি গৌতম কুমার সেন খোকন, পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন ও সাদমান শরীফ, পাবলিসিটি সেক্রেটারি তোফায়েল আহমেদ, মিডিয়া অ্যাফেয়ার্স সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, ক্যাম্পেইন সেক্রেটারি রুহুল আমিন তোফায়েল এসিস্টেন্ট সেক্রেটারি শাহান আহমেদ শাহিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহান মিয়া, পাবলিসিটি সেক্রেটারি মামদুদুল কারীম চৌধুরী।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়াজ কাউসার, আব্দুল্লাহ আল জাবির, বেলাল আহমেদ রনি, কাজী মোহাম্মদ ইমদাদ, সাইদুল ইসলাম, লোকমান হাকিম, তাহমিনা আক্তার, ফেরদৌসী আক্তার রুনা, সৌরভ চৌধুরী, মোহাম্মদ লিটন আলী মোল্লা, তাবাসসুম শাফাসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতা দেশ বিনির্মাণের স্বার্থে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেমে পড়েন। স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশের জন্ম হল।গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাই ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষা। কিন্তু ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত এক মাসে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের মতো ঘটনায় দেশে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের ছাত্র জনতার বহু কাঙ্খিত জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে। জুলাই যুদ্ধের সম্মুখ সারির নেতা শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে। যাতে স্পষ্ট হয় যে মানবাধিকার কর্মীদের হত্যার বিচারের ব্যাপারে সরকারের চরম অনিহা। মানবাধিকার কর্মীদের নিরাপত্তার ব্যাপারে সরকারের কোন ব্রুক্ষেপ নেই। উপর্যাপরি মানুষের বাকস্বাধীনতা সংকুচিত করা হচ্ছে এবং সংখ্যালঘু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর বিভিন্নভাবে নিপীড়ন চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরা নিজেদের প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।
মানববন্ধনের পক্ষ থেকে সরকারকে অতিসত্বর জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিতসহ জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিতকরণের প্রতি আহ্বান করা হয়।



